২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডাকসু নির্বাচন : আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৮ সেপ্টেম্বর সোমবার ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচির বিষয়ে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।

৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা যেকোনো একটি পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয় পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে Verified DUCSU Voter Confirmation প্রদর্শন করবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয় পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন; ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

কুড়িগ্রামে বাস চাপায় ৩ জন নিহত

জলবায়ু সম্মেলন (কপ ২৮) উপলক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে : চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পরীক্ষার সময় ঢাবিতে ছাত্রীদের মুখ-কান খোলা রাখাতে হবে

সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে : অর্থ উপদেষ্টা

পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহবান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

বৌদ্ধ ভিক্ষু সেজে থাইল্যান্ডে গিয়ে গ্রেফতার ৭ বাংলাদেশি

বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার