৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:১৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এনসিসি ব্যাংকে এএমডি হিসেবে পদোন্নতি পেলেন জাকির আনাম

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

এনসিসি ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম।

এর আগে তিনি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জাকির আনাম ২০১৬ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগদান করেন। তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরবর্তী সময়ে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রয়েছে তার।

জাকির আনাম ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা ও শাখা ব্যাংক খাতে তার ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকিং পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ জাকির আনাম চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ দুইবার স্বর্ণপদক অর্জন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনটি দেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে

‘রাজধানীতে অপরূপ প্রকৃতির মেলা’

রাবারকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা চায় সংসদীয় কমিটি

সেপ্টেম্বরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন : প্রযুক্তিমন্ত্রী

অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তির নতুন নীতিমালা

একশো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

চীনকে টপকে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

ফ্রেইট ফরওয়ার্ডারদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

দেশের চতুর্থ শিল্প বিপ্লব : আজকের সিদ্ধান্ত আগামীর নতুন দিগন্ত