২৯ অক্টোবর ২০২৬, এখন সময় বিকাল ৫:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

খাদ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ মিজানুর রহমান (বাচ্চু)

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা) এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেলেন মোঃ মিজানুর রহমান (বাচ্চু)। খাদ্যমন্ত্রী আফরোজা খানম (রিতা) যতদিন এই পদ অলংকিত করবেন ততদিন অথবা মোঃ মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে। গত ২৬ অক্টোবর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালায় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
মোঃ মিজানুর রহমান (বাচ্চু) মানিকগঞ্জ জেলার সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুস সামাদ মিয়া এবং মায়ের নাম সুফিয়া বেগম। শিক্ষা জীবনে তিনি ১৯৮২ সালে বোয়ালী হাই স্কুল থেকে প্রথম বিভাগে (বিজ্ঞান বিভাগ) এসএসসি পাস করেন। তিনি ১৯৮৪ সালে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দ্বিতীয় বিভাগে (বিজ্ঞান বিভাগ) এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্বদ্যিালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) দ্বিতীয় শ্রেণী এবং ১৯৮৯ সালে এমএসএস (অর্থনীতি) দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা। তিনি দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। জনাব মিজানুর রহমান বোয়ালী হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত দুই কন্যা সন্তান এবং সহধর্মিণীকে নিয়ে সুখি পরিবার। তার সহধর্মিণীর নাম শামসুন নাহার। তিনিও সরকারি কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক