১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

দেশের পাঁচ বিভাগের বেশির ভাগ জায়গায় এবং তিন বিভাগের ১১টি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার এটি আরও ছড়িয়ে পড়তে পারে। এই তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চল এবং ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজ আরও বিস্তার লাভ করতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে পরের পাঁচ দিনে (শুক্রবার থেকে মঙ্গলবার) সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ট্রেনিং কোর্স অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে সরকারি বিদ্যালয়সহ অর্ধশতাধিক বাড়ীঘর নদী গর্ভে বিলিন

আগামী ১০ বছরের জন্য জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে হবে, ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ডা. দীপু মনি গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

বাড়তে পারে গরম

ছাত্র-জনতার অভ্যুত্থানে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক : আইজি প্রিজন্স

সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে : প্রধান উপদেষ্টা