২৭ মে ২০২৬, এখন সময় সন্ধ্যা ৭:৪১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
কক্সবাজার সংবাদদাতা
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পের প্রধান মাঝি আমিনুল্লাহ জানান, রাত ১০টার পর হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার পর লেদা এলাকার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আগুনে রোহিঙ্গাদের শতাধিক ঘরবাড়ির পাশাপাশি স্থানীয়দেরও বেশ কিছু ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পের প্রধান মাঝি আমিনুল্লাহ জানান, রাত ১০টার পর হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

লেদা রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই ক্যাম্পের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের সময় ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্থানীয় প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ইদানীং নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার রাতেই একটি হাসপাতালসহ পাঁচটি ঘর আগুনে পুড়ে গিয়েছিল। এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং আশ্রয়শিবিরে ভয়াবহ আগুনে এক হাজারের বেশি ঘর পুড়েছিল। এ ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল। গত ৭ বছরে বিভিন্ন আশ্রয়শিবিরে অন্তত ২০০ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রোহিঙ্গারা জানিয়েছেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

পুনর্বাসনে অপরিহার্য হলেও গুরুত্বহীন ফিজিওথেরাপি

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের চোখের রোগের বিষয়ে অভিভাবকদের সচেতন করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

‘রাজনীতির ঊর্ধ্বে ভেদাভেদ ভুলে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে’

এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে

মানবপাচার মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন : জাতিসংঘ মহাসচিব

সংসদ সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

একই দিনে মেক্সিকো সীমান্তে যাচ্ছেন বাইডেন ও ট্রাম্প

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চলতি বছরেই শুরু হচ্ছে ই পাসপোর্ট কার্যক্রম

আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর