১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১২:৪৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় টানা তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

‘ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে’

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : বিএনপি মহাসচিব

মাগুরায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

বর্তমান সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে : স্পিকার

বন্যায় ৮ জেলায় পানিবন্দি ২৯ লাখ মানুষ, মারা গেছেন ২ জন

সন্ধ্যা-সকাল সোনাহাট ব্রীজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা

ডলারের মূল্য বৃদ্ধিতে চাপে ব্যবসায়ীরা, বাড়ছে খেলাপি ঋণ

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের প্রায় ২৬ কোটি টাকার চেক হস্তান্তর