৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:০৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আগামী ৪ আগস্ট দেশের ১২ সিটি ও নরসিংদী পৌর ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খুলছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

আগামী ৪ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশন এলাকা এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।
কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের আরো সাফল্য, ঝুলিতে ৭ স্বর্ণ

সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে : প্রধান উপদেষ্টা

সাভারে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার বাসে আগুন

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা : কবর জিয়ারত ও মোনাজাত

ঝিনাইগাতীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

আগামীকাল রিয়াজ উদ্দিন ফকির স্মরণে বার্ষিক ১১৫তম ওরশ শরীফ

১৫ বিলিয়ন ডলারের পোর্ট সিটি প্রকল্পে বিদেশী বিনিয়োগ চায় শ্রীলংকা

প্রতি ২ ঘণ্টায় মারা যাচ্ছেন একজন প্রসূতি

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদককারবারি গ্রেপ্তার