২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৫৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসহ সব বিষয়ে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

তার আগে ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

১ বছরে ১ কোটি পর্যটক থাইল্যান্ডে

নিজেদের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আলী রীয়াজ

‘তামান্না ভাটিয়ার অভিনেত্রী হওয়াই ছিল জীবনের লক্ষ্য

নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অপারগতা জানালেন ড. এম মাসরুর রিয়াজ

দাবি মেনে শিথিল হচ্ছে সাত কলেজের সিজিপিএ শর্ত

ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ

‘দেশের ব্যবসায়ী সমাজ ব্যবসার সুষ্ঠু পরিবেশ চান’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান