১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। ফলে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদ আছেন।

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পরপরই পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) আগুনের ফুলকি দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। পরে জরুরি অবতরণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা’

দেশের চতুর্থ শিল্প বিপ্লব : আজকের সিদ্ধান্ত আগামীর নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু, সঙ্গে পাঁচ মন্ত্রী

চিলমারীর রমনাঘাটে চালু হ‌চ্ছে ফে‌রি

এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে : শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

যুক্তরাষ্ট্র যেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত, তালিকায় বাংলাদেশ