১৬ মার্চ ২০২৬, এখন সময় রাত ৪:৪৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ, শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো নিষেধ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরো বাড়তি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।’

নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় জড়িতকে শনাক্তে পুলিশ খুবই নিকটে পৌঁছে গেছে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আশা করছি আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

‘সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় কাজ করছে’

আমন আবাদে প্রণোদনা পাচ্ছেন ভোলার ১১ হাজার কৃষক

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে প্রশাসন ব্যর্থ : বিএনপির মহাসচিব

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়ে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন

সংসদের বাজেট অধিবেশন শুরু ৫ জুন

গড় আয়ু বাড়াতে নিরাপদ খাদ্যগ্রহণের আহ্বান গণপূর্তমন্ত্রীর

সাবেক এমপিদের জন্য আনা ৫২টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

ভারতেই থাকবেন শেখ হাসিনা

দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : রাষ্ট্রপতি

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা