৬ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১২:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ফের চালু হচ্ছে নভোএয়ার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

ফের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা দেশের বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। আগামী ২১ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বিমান ১৫ শতাংশ ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তারা।

এর আগে গত ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছিল নভোএয়ার। আজ (বৃহস্পতিবার) বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আগামী বুধবার থেকে ফ্লাইট কার্যক্রম শুরু করছি। আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সাময়িক বিরতির সময় আমরা আমাদের যাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।

তিনি বলেন, আমরা সর্বদা উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা সবাইকে আবার নভোএয়ারের ফ্লাইট স্বাগত জানাতে পেরে আনন্দিত।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময় VQWEBAPP প্রোমো কোড ব্যবহার করে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা। নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয়ের মাধ্যমে এখন টিকিট পাওয়া যাচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাঁধ খোলার কারণে বাংলাদেশে বন্যা হয়নি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

কুকি-চিন আবারও মাথাচাড়া দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ মে মেহেরপুরে আমপাড়া শুরু

৩০ সেপ্টেম্বর রাজধানীতে শ্রমিক কনভেনশন

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা

‘ধর্ম ও আমার কিছু জিজ্ঞাসা’

শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বাংলাদেশে : ডব্লিউএইচও

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

বাংলাদেশে অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের আহবান জানিয়েছেন মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান