১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বৃষ্টির জন্য মৌলভীবাজারে বিশেষ নামাজ আদায়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
জুন ৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

সারা দেশে তীব্র দাবদাহ। আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে গেছে। এতে বাড়ছে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এ পরিস্থিতে প্রয়োজন পরিবেশ শীতলকারী বৃষ্টি।

৮ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরের শান্তিবাগ মনু নদীর তীরে নবনির্মিত পার্কে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোজ্জামেল হক মাহেরী। মোনাজাত করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। নামাজে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য সম্মিলিত মোনাজাত করেন মুসল্লিরা।

শান্তি বাগ জামে মসজিদের পূর্ণনির্মাণ কমিটির সভাপতি মোস্তাক আহমদ মম বলেন, তীব্র গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সময়ে প্রয়োজন বৃষ্টি। বৃষ্টি বা পানির জন্য মহান আল্লাহ তায়ালাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আজ আমরা বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলাম।

গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ছে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলা। সেই সাথে দেখা নেই বৃষ্টির। বেশ কয়দিন ধরে এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেকের বক্তব্য সরানোর নির্দেশ

দেশের চতুর্থ শিল্প বিপ্লব : আজকের সিদ্ধান্ত আগামীর নতুন দিগন্ত

ডিএমপির নতুন ডিবি প্রধান

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও : প্রতারণামূলক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিবৃতি

ব্যবসায়ীদের ঢালাও ব্যাংক হিসাব জব্দ ঠিক নয় : সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠন

ইসরায়েলের সঙ্গে বৈঠক, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই : জাতিসংঘ