৬ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় বিকাল ৩:৩৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমন আবাদে প্রণোদনা পাচ্ছেন ভোলার ১১ হাজার কৃষক

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, ভোলা
জুলাই ৩, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

 

ভোলার ৭টি উপজেলায় চলতি আমন মৌসুমে ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি প্রণোদনা পাচ্ছেন। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষক ৫ কেজি করে আমনের উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এসব কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ২ হাজার কৃষক, দৌলতখানে ১ হাজার ২০, বোরহানউদ্দিনে ১ হাজার ১৫০, লালমোহনে ১ হাজার ৩০০, তজুমদ্দিনে ৭৮০, চরফ্যাশনে ৪ হাজার ৫০ ও মনপুরায় ৭০০ কৃষক রয়েছেন। এছাড়া জেলায় চলতি বছর ১ লক্ষ ৭৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর বাসস’কে জানান, উচ্চফলনশীল আমন আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার এসব প্রণোদনা দিচ্ছে। এক বিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষক এসব বীজ-সার পাবে। ফলে কৃষকদের আগ্রহ বাড়বে আমন চাষে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

‘বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের গ্রেফতারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী’

মহাখালীতে ১৪ তলা ভবনে আগুন

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর

গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫.৮%, এবার পূর্বাভাস ৫.৬%

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই : প্রধানমন্ত্রী

বেনাপোলে স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

এলডিসি থেকে উত্তরণ : চ্যালেঞ্জ ও সম্ভাবনা

অক্টোবর মাসে প্রায় ২৮ হাজার ৮শ’ কোটি টাকা রেমিট্যান্স এসেছে