২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৬, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ

বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

৬ নভেম্বর ২০২৩ সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রবিবার ঢাকাসহ আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও স্ট্যান্ডবাই থাকে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা যায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শব্দদূষণ রোধ না করলে মানুষের শ্রবণের সমস্যা বৃদ্ধি পাবে

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি’র ৫০ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঢামেকে আকস্মিক পরিদর্শন, দালালমুক্ত হাসপাতালের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ, বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ছাদে বাধ্যতামূলক হচ্ছে সৌর প্যানেল

সার্ক চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন

‘ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ ফোনালাপ’

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, ড. ইউনূস এবং ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

সোমবার বিকেল ৫টার পর ঢাকা মহানগরীর সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

বিশ্বকাপের সূচি জানাল বিসিসিআই