১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টর
মে ২০, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

চলতি বছরের জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব।

সম্প্রতি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষ্যে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়েজ তাইয়্যেব এই ঘোষণা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আগামী ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে। পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে।

তিনি আরও বলেন, মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই, দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শব্দদূষণ রোধ না করলে মানুষের শ্রবণের সমস্যা বৃদ্ধি পাবে

আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা

বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের ঐক্য চাই, পরিবেশ বান্ধব বিশ্ব গড়বো : এম এ জলিল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মান্দায় হাফেজিয়া মাদ্রাসায় গাছের চারা রোপন

নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে হবে, ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

একনেকে ১২ প্রকল্প অনুমোদন : মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি

বাড়লো স্বর্ণের দাম