৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে : সেতু উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৫, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। ২৫ আগস্ট আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেলে ভ্রমণ শেষে সচিবালয়স্থ মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে। মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রোরেলকে এসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।এ সরকার দুর্বল সরকার নয়, এ সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বিগত সরকারের আমলে সংঘটিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে নূন্যতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহবান জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না : আইন উপদেষ্টা

ব্যালট পেপার ছাপার কাজ শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

‘পারিবারিক ব্যবসা পরিচালনায় দক্ষ পেশাদার নেতৃত্ব রাখতে হবে’

বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর

জাল নোট রোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক ১৮ পরামর্শ

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি

গুলশান লেক পরিষ্কারের জন্য ব্যাংক এশিয়ার ১০ লাখ টাকা অনুদান