১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

‘ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ’

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ১০ আগস্ট কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্ন সিদ্ধান্তগুলো গৃহীত হয়-
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩. ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
৪. ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্ররাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহবান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার/প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে ঘরের চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি ও বিএইচটিপিএর মধ্যে সমঝোতা চুক্তি সই

সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বিশ্বব্যাংক বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয়, পাশে থাকার আশ্বাস

১ বছরে ১ কোটি পর্যটক থাইল্যান্ডে

বরিশাল-খুলনা সিটিতে ব্যাংক বন্ধ থাকবে ১২ জুন

রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ