১৬ জুন ২০২৬, এখন সময় রাত ২:৩০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শখ ও সানন্দা’র উদ্যোগে সোনারগাঁয় মতবিনিময় ও বৃক্ষ রোপণ

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
জুলাই ২, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের এগিয়ে আসা দরকার। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়নরোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা সম্ভব না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকি থেকেই যাবে। তাই বৃক্ষ রোপণসহ পরিবেশ দূষণ রোধ করতে সকলের আন্তরিকভাবে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শখ ও সানন্দা’র উদ্যোগে সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ আহ্বান জানান।
সংগঠনটির ফাউন্ডার অ্যাডমিন মুনমুন রহমানের সভাপতিত্বে আলোচনা করেন সম্মানীয় অতিথি কবি ও কলামিস্ট অধ্যক্ষ করীম রেজা, সংগঠনের উপদেষ্টা কবি ও সিনিয়র সাংবাদিক বজলুর রায়হান, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক ও বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরা শিল্পী। এ সময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য কামরুল ইসলাম পাপ্পু, সালাউদ্দিন, শখ ও সানন্দা’র সিনিয়র অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, অ্যাডমিন আল হাসান রিয়াজ ও আতিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শখ ও সানন্দা’র পক্ষ থেকে প্রেস ক্লাব নেতাদের হাতে গাছের চারা, ক্রেস্ট ও সম্প্রীতি স্মারক তুলে দেয়া হয়।
এর আগে সকালে ‘শখ বৃক্ষ রোপণ, সাহিত্য সৃজন ও ভ্রমণের বন্ধনে আমরা’ স্লোগান সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক পানাম সিটিতে বৃক্ষ রোপণ এবং বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম অভ্যন্তরে বিভিন্ন ফল ও ফুলের বাগান পরিদর্শন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চায় বাংলাদেশ

বিমানবন্দরে পলক আটক

দেশে এক বছরে ১১ হাজার নতুন কোটিপতি!

কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন

রোহিঙ্গাদের সহায়তায় সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি জাবি শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিকেএমইএ’র মধ্যে সমঝোতা

জাতীয় চা দিবস পরিবর্তন, এখন ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে