৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব এবং সাম্য প্রতিষ্ঠা করা। তিনি আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন।

৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আর বাণীতে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন যাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমি আশা করি, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। ‘সনাতন ধর্মাবলম্বী সকলকে আমি জন্মষ্টমী উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। প্রতিষ্ঠা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’। আমি দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করলেন আরো ৫ বিচারপতি

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় : এনবিআর চেয়ারম্যান

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর

ভারী বর্ষণে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে

দেশে দুই দিন চেম্বার ও অপারেশন বন্ধের ঘোষণা গাইনি চিকিৎসকদের

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারি

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়ে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন

বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ২৫ কেজি সোনা চুরি

‘বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে’