১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শেরপুরের ঝিনাইগাতীর পাহাড়ে আবারও বন্যহাতীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, শেরপুর
অক্টোবর ৫, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তের ছোট গজনী পাহাড়ে আবারও বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৃত এ হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বনবিভাগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মকরুল ইসলাম আকন্দের নেতৃত্বে গজনী বিট কর্মকর্তা ইফাদ মাসুদ সহ সঙ্গীয় গার্ড নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, বন্যহাতির দল খাবার সন্ধানে লোকালয়ে আসার পথে রাতের অন্ধকারে বিদ্যুতের ফাঁদ পেতে হাতিটি মেরে ফেলতে পারে। মৃত পুরুষ হাতিটির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। হাতিটির শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আল আমিন মৃত হাতিটির সুরতহাল সহ মৃত্যেুর কারণ জানার জন্য হাতিটির শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করার পর গর্ত করে মাটিতে পোঁতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মকরুল ইসলাম আকন্দ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টের কারণে হাতিটির মৃত্যু হতে পারে। তবে ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর হাতিটি মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পষ্টে একাধিক বন্য হাতি মৃত্যেুর কারণে বিভিন্ন ব্যক্তিকে আসামী করে একাধিক মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন

বাংলাদেশে অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের আহবান জানিয়েছেন মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন ফরম বিতরণ

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই তারেক রহমানের নির্দেশ : হাবিবুর রহমান হাবিব

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

গণহত্যায় উসকানি : ২৯ সাংবাদিকসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

যুক্তরাজ্যের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী স্যার জন হুইটিংডেলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈঠক