২২ মার্চ ২০২৬, এখন সময় সকাল ১১:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৪, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৪ আগস্ট ২০২৩ সোমবার ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।

সোহেলকে হাসপাতালে আনা পথচারী মো. মোশারফ হোসেন জানান, ভোরে তিনি ধোলাইপাড় দিয়ে যাওয়ার সময় নৌকা ব্রিজের নিচে মানুষের জটলা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। তখন শুনতে পান, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। পরে কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, এখন পর্যন্ত ওই যুবকের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তবে জানা গেছে, ওই যুবক ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রী উঠিয়ে দিতেন এবং এর বিনিময়ে বাস থেকে ১০-২০ টাকা করে পেতেন। শ্যামপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যাই হোক আমরা একই পরিবার : প্রধান উপদেষ্টা

নয়াদিল্লির প্রেস সচিব শাবান মাহমুদের চুক্তি বাতিল

রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম

‘মাজারে হামলা বন্ধ করুন, সুফিবাদী জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ২

বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বাজেট অধিবেশন শুরু কাল

উপজেলা নির্বাচনে বিএসপি দলীয় ভাবে অংশ না নিলেও ভোট করতে ইচ্ছুক প্রার্থীদের সমর্থন করবে

সবুজ উদ্যানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী আটক