১২ জুন ২০২৬, এখন সময় রাত ১২:২১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩০, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়ার পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান বলেন, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। মঈন খানকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাকে ছেড়ে দেয়া হয়েছে।

অপরদিকে মঈন খানকে ছেড়ে দেয়ার তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে দুপুর আড়াইটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তখন শায়রুল কবির খান বলেছিলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে আটক করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চলতি বছর ২২০০ কোটি টাকার ভোজ্য তেল আমদানি করেছে এস. আলম গ্রুপ

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পরামর্শ জাতিসংঘের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু

সংসদ সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না : জিএম কাদের

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে দিনভর সংঘর্ষ : পুলিশসহ ৮৬ জন নিহত

শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন : ডেপুটি স্পিকার