১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। ভর্তির আবেদনের প্রক্রিয়া নিয়ে গুচ্ছের ওয়েবসাইটে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে আবেদন শেষ কবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি।

সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ২০ মে দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে অনলাইনে। এবার মোট চারবার মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে শিক্ষার্থীদের। আমরা আগামী ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে ভর্তির সকল কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করে দেব।

তিনি আরও বলেন, কোনো বিশ্ববিদ্যালয় চাইলে ২০ জুলাইয়ের পরে যেকোনো দিন ক্লাস শুরু করতে পারে। তবে পহেলা আগস্ট প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট ও ১০ মে ‘সি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী তিনদিনের মধ্যে ফলাফল প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান

কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদের ভাঙন ঝুঁকিতে গুরুত্বপূর্ণ পাগলার বাজার

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়লো