১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ১৭, ২০২৪ ২:০১ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে তাদের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই’র অস্তিত্ব রাখা যাবে না।
তারার বলেন, বিদেশি তহবিল মামলা, ৯ মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, পিটিআই’কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়।

মার্কিন এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক-স্বাধীনতায় সমর্থন করে। সূত্র: জিও নিউজ

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

প্রেমিক ও প্রতারক

রাজধানীর উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১০ জন

৪র্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারবৃন্দের ট্রেনিং কোর্স শুরু

সোমবার ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের চাহিদা মিটিয়ে ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশী মাছ

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়ে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২ জন, ২৩০৭ পিস ইয়াবা উদ্ধার

নির্বাচন কমিশনে জাতীয় পার্টির বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা প্রদান