১৮ জুলাই ২০২৬, এখন সময় বিকাল ৩:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহবান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

দেশের পোশাক প্রস্তুতকারকদেরকে শেখ হাসিনার স্বৈরশাসনের লুণ্ঠনের ১৫ বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহবান জানিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। ১৪ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতাদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে। আমরা একটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছি। তারা আমাদেরকে অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। কিন্তু সবার সহযোগিতায় আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো।
বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিজিএমইএ সহ-সভাপতি ও পরিচালকবৃন্দসহ পোশাক শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বলেন, দেশ ব্যর্থ হতে পারে না; ‘হলে এর প্রভাব হবে বিপর্যয়কর। জাতির অস্তিত্বই সংকটের সম্মুখীন হতে পারে।’ তিনি পোশাক প্রস্তুতকারকদের তাদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহবান জানিয়ে বলেন, আপনাদের একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে আপনারা ব্যবসাকে রাজনীতির সাথে মেশাবেন না।
তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরের নৃশংস স্বৈরাচারের পতন ঘটানো ছাত্র বিপ্লব ‘মানব ইতিহাসে নজিরবিহীন’। ‘তারা আমাদের ওপর আস্থা রেখেছে। তারা যখন আমাকে ফোন করে দেশের নেতৃত্ব হাতে নেওয়ার অনুরোধ করে তখন আমি বিদেশে ছিলাম।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে পূর্ণ সমর্থন করেন। তারা এ খাতের জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান। তারা বাংলাদেশে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সহায়তা কামনা করেন। তারা শিথিল ঋণ পরিশোধ এবং ইউটিলিটি বিল পরিশোধসহ কয়েকটি দাবি উপস্থাপন করেন।অধ্যাপক ইউনূস ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং তাদের দাবিগুলো বিবেচনার প্রতিশ্রুতি দেন।
প্রফেসর ইউনূস বলেন, আমরা প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করবো। বাংলাদেশের জনগণের অসীম প্রতিভা রয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা চাই এটি আরো প্রসার লাভ করুক।
সূত্র : বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রপ্তানিমুখী প্লাস্টিক খাত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুল্ক সুবিধা চায় বিপিজিএমইএ

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

২০৩৫ সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ : জেলেনস্কির সাবেক সহকারী

অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক পরিবর্তন আনয়নে ‘সার্বজনীন পেনশন স্কিম’ একটি সময়োপযোগী পদক্ষেপ : ডিসিসিআই সভাপতি

বিএনপির মহাসমাবেশ : রাজধানীতে কয়েক শ নেতাকর্মী আটক

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

আইপিএল থেকে ছিটকে গেলেন শামি

ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকার