৫ জুন ২০২৬, এখন সময় সকাল ৯:১৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এবিবি’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুন ২০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

দেশের ব্যাংকারদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। সম্প্রতি এবিবি’র বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অন্তর্বর্তী সময়ে এই দায়িত্ব পালন করবেন।
এবিবি’র চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে সংগঠনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। একই সভায় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবিবি’র নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরীন এবিবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে তার আগের দায়িত্ব পালন করে যাবেন।
মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩০ বছরের পেশাগত জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন হেড অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে কাজ করেন। গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবিতে প্রায় চার বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করার পর এবার তিনি সংগঠনটির নেতৃত্বে এলেন। ব্যাংকার পরিচয়ের বাইরে তিনি একজন লেখক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।
মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবে যোগ দেন। এরপর ২০১৬ সালে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ২০২০ সালে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং পরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে উন্নীত হন। এই ব্যাংকে তার দীর্ঘ কর্মজীবনে তিনি চিফ অপারেটিং অফিসার, চিফ অ্যান্টি মানিলন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার এবং ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তার নেতৃত্বে পূবালী ব্যাংক মুনাফা ও সুনামের দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছেছে। এবিবিতে নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি সংগঠনটির গভর্নিং বডির একজন সক্রিয় সদস্য হিসেবে গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের জ্যামের ভিডিও ভাইরাল

সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধান উপদেষ্টা

অক্টোবর মাসে প্রায় ২৮ হাজার ৮শ’ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড গ্রহণ করলেন শাহসূফী ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

শীতে জমে যাওয়া বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার

না’গঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেল উত্তোলন

সোনার দামে নতুন রেকর্ড

জি-২০ সম্মেলন শেষ, নতুন সভাপতি ব্রাজিল

পর্যটন শিল্পে জাপানকে বিনিয়োগের আহ্বান

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী