১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৭৫ মিনিটে তিনবার ভূমিকম্প, কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

সময়ের ব্যবধান মাত্র ৭৫ মিনিট। এর মধ্যে তিনবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

৩ অক্টোবর ২০২৬ দিবাগত মধ্যরাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ।

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কা, নিহত ৩

বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের ইন্তিকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর শোক প্রকাশ

জুন মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ২৪ হাজার কোটি টাকা

শ্রমিকদের দাবি মেনে নিয়েছে মালিক পক্ষ, ২৫ সেপ্টেম্বর সারা দেশের সব গার্মেন্টস খুলবে

পল্লী বিদ্যুতের সব বিল দেওয়া যাবে নগদে

ভোক্তা পর্যায়ে আরও ১৪৪ টাকা বাড়লো এলপিজির দাম

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হলো বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলো ওমান