১৬ মার্চ ২০২৬, এখন সময় রাত ৩:০১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ঝিনাইদহে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
জুলাই ৩, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহে পাট ক্ষেত থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১১টার সময় সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকার রবি মিয়ার পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালো রঙের গেঞ্জি ও জিন্সের ফুলপ্যান্ট পরিহিত ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশটি আনুমানিক দুই তিন দিনের আগের হতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতেও কাজ শুরু হয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের ডাটাবেইজ ফরম যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের আম্মানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

এসএসসির ফল প্রকাশ পাসের হার ৬৮.৪৫ : ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

বরমা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস

গায়ক নোবেল গ্রেপ্তার

ঢাকার প্রবেশ-বাহির পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

২১ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লিবারেল ইসলামিক জোটের প্রস্তুতি সভা

জনপ্রতিনিধিদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদ উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন