৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পরামর্শ জাতিসংঘের

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ২৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

ইউনেস্কো বলেছে, মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার শিক্ষাগত কর্মক্ষমতা হ্রাসের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্ক্রিণে অনেক বেশি তাকিয়ে থাকা শিশুদের মানসিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সামগ্রিকভাবে ডিজিটাল প্রযুক্তি সবসময় শিক্ষার ‘মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি’র অধীন হওয়া উচিত এবং শিক্ষকদের সাথে মুখোমুখি মিথস্ক্রিয়াকে কখনই পাল্টাবে না।

ইউনেস্কো নীতিনির্ধারকদের ডিজিটাল প্রযুক্তিকে অচিন্তনীয় মাত্রায় আকড়ে ধরার বিরুদ্ধে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, শেখার ফলাফল এবং অর্থনৈতিক কার্যক্ষমতার উপর প্রযুক্তির ইতিবাচক প্রভাব অতিরঞ্জিত হতে পারে এবং নতুন সবসময় ভাল হয় না।

প্রতিবেদনটির উপসংহারে বলা হয়েছে, ‘সব পরিবর্তনই অগ্রগতি অর্জন করে না। শুধুমাত্র কিছু করা যেতে পারে তার মানে এই নয় যে, এটি করা উচিত।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা আদালত : আইনমন্ত্রী

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইসলামী ব্যাংকের গুলির ঘটনা, যা বললেন অর্থ উপদেষ্টা

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আইএফআইসি ব্যাংক পিএলসি, চাঁপাই নবাবগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে : জাতিসংঘ মানবাধিকার প্রধান

ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে : বিবিএস

করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল