১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অক্টোবরের শেষে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

মে‌ট্রো‌রে‌লের আগারগাঁও থেকে ম‌তি‌ঝিল পর্যন্ত ট্রেন চলবে অক্টোবর মাসের শেষের দিকে। ৯ আগস্ট ২০২৩ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ শেষ হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে। এর কয়েক দিন পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। অক্টোবরের শেষ সপ্তাহে যখন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।

এম এ এন ছিদ্দিক জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। এজন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমীন উল্লাহ নূরী বলেন, আমরা আশা করছি আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেলের পথ নির্মাণের কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপর প্রধানমন্ত্রী যেকোনো দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে তিন গার্মেন্টস কর্মী নিহত

এক নজরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটনাবলি

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা

হাতিরঝিলের চাইতেও বেশি নান্দনিক হবে আদি বুড়িগঙ্গা চ্যানেল : তাপস

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২ জন, ২৩০৭ পিস ইয়াবা উদ্ধার

বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার জাকির হাসান

জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল

ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরকে নির্দেশ রাষ্ট্রপতির

জানুয়ারি মাসে পৌনে ২৭ হাজার কোটি টাকা প্রবাসী আয় এলো