৩১ অক্টোবর ২০২৬, এখন সময় রাত ১:৪২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৩, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু মৌখিক পরীক্ষা। যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

২১ আগস্ট ২০২৩ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে।

৯ হাজার ৮৪১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করে রোববার (২০ আগস্ট) ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

আগামীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না : এনবিআর চেয়ারম্যান

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডা. দীপু মনি গ্রেফতার

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পদে আব্দুল হাই সরকার পুনর্নির্বাচিত

চতুর্থবার বিশ্বজয়ের মিশনে শেষ হলো ৯ম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

এফবিসিসিআই’র নতুন প্রশাসক মো. ফজলুল হক