২০ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ১২:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম পরিবর্তন শুরু

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
আগস্ট ৩১, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। ৩০ আগস্ট ২০২৩ মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় এ পরিবর্তন আনা হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’। মৌলভীবাজারের সদর উপজেলার ‘বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নামকরণ করা হয়েছে ‘মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং নেত্রকোনার পূর্বধলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। এ জন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত নাম পরিবর্তন করা হবে। তিনি এ পরিবর্তনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জের চরবংখুরী গ্রামের পদ্মার শাখা নদীতে কুমিরের আনাগোনা

দুর্বল ৫টি ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

দেশের আরও দুই পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের প্রায় ২৬ কোটি টাকার চেক হস্তান্তর

‘সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি’

আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আজ বিকেলে খুলে দেওয়া হবে ফেসবুক-টিকটকসহ সব সোশ্যাল মিডিয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী