২৩ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় বিকাল ৫:১০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সব ট্রেনে যুক্ত হচ্ছে পণ্যবাহী কোচ, উদ্বোধন ২৪ সেপ্টেম্বর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

রেলের লোকসান এড়ানো ও আয় বাড়াতে পণ্য পরিবহনের জন্য এবার প্রতিটি ট্রেনে একটি করে বগি বা লাগেজ ভ্যান (পণ্যবাহী কোচ) যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে মোট ১২৫টি পণ্যবাহী কোচ যুক্ত করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর এই পণ্যবাহী কোচের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

সংবাদমাধ্যমকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর তিনিই এই লাগেজ ভ্যান উদ্বোধন করবেন। মালামাল পরিবহনের জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে এটা যুক্ত করা হবে। কৃষক তাদের পণ্য সরবরাহ করবে। একইসঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত লাগেজও যুক্ত হবে।

মন্ত্রী বলেন, ১২৫টি লাগেজ ভ্যান আসছে। এর মধ্যে ৭৫টি মিটার গেজ লাইনের ট্রেনে ও ৫০টা ব্রড গেজ লাইনের ট্রেনের জন্য। ব্রডগেজে ১০টা রেফ্রিজারেটর আর মিটারগেজে ১৬টা রেফ্রিজারেটর থাকবে। তখন খুলনা বা কক্সবাজার থেকে মাছ ও অন্যান্য পণ্য আনা যাবে।

রেল সূত্রে জানা গেছে, রেলের আয়ের অন্যতম খাত পণ্য পরিবহন। আর এটি করা হয় লাগেজ ভ্যানের মাধ্যমে। বর্তমানে রেলে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান আছে। যার বেশির ভাগের অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ফলে রেলের আয়ের এই প্রধান খাত থেকে যথেষ্ট আয় আসছে না।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব : প্রধান উপদেষ্টা

ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের কেরানীহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখার শুভ উদ্বোধন

ড. মুহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

কুষ্টিয়া থেকে আটক সেই ব্যক্তি আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ

ছয় বিভাগে তাপমাত্রা বাড়বে, কিছু এলাকায় বৃষ্টির আভাস

Al Arafah Islami Bank PLC received PCI DSS Certification Award

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

চলতি সপ্তাহে ফাইজারের তৃতীয়-চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী