১৬ মার্চ ২০২৬, এখন সময় রাত ১:৩৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থা : গভর্নর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে। সরকার সেসব ব্যাংককে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের সময় দেন, আমরা সব ব্যাংককে দাঁড় করানোর ব্যবস্থা করবো। দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকিউডিটি সুবিধা দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব কথা বলেন।
গভর্নর বলেন, আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স কাজ শুরু করবে। টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংক খাতের সমস্যা নিরূপণ এবং আগের নীতিমালাগুলো রিভিউ করা হবে। যে কোনো নীতিমালা শুধু গুটিকয়েক ব্যবসায়ীর জন্য করা হলে সেটা বাতিল হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে সেটা থাকবে। ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে। তিনি বলেন, আমানত বিমা স্কিমের আওতা দ্বিগুণ করে ব্যাংকের ৯৫ ভাগ আমানতকারীকে সম্পূর্ণভাবে নিরাপদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও সঙ্গে সঙ্গে এই স্কিম থেকে ব্যাংকটির ৯৪ দশমিক ৬ শতাংশ আমানতকারীর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। তিনি আরও বলেন, আমানতকারীদের আশঙ্কার কিছু নেই। তাদের ধৈর্যের সঙ্গে ব্যাংক খাত সংস্কারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে : সেতু উপদেষ্টা

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর, বন্যার আশঙ্কা

সামরিক শক্তিতে আরও ৩ ধাপ অগ্রগতি বাংলাদেশের

ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১

অবশেষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে উভয় দেশই অগ্রণী ভূমিকা পালন করবে

বাংলাদেশে অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের আহবান জানিয়েছেন মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান

জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

২০২৩ সালে বসবাসের জন্য বিশ্বের সেরা যেসব শহর

বিসিবির নতুন সভাপতি