৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৮:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

প্রতিবেদক
স্টাফ রিপার্টার
আগস্ট ৪, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) স্তরে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগের মতো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

আগামী ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আগের মতো একটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক