৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ১১, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন যাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৪ হাজার ৮৬৯টি সেবা প্রদান করেছে।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন মক্কায় ১০ জন এবং মদিনায় দুজন মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুযোগ ও প্রশিক্ষণ পেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম : আইসিটি প্রতিমন্ত্রী

সোমবার ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থান ও গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবন জাদুঘরে : মো. নাহিদ ইসলাম

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর

প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যাধিক কার্যকরী ফাংশনাল ফুড

মাইকের পর এফ এম শাহীন-এর ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা

শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার দায়ে ঘাতক জামাইকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

আসছে বিরল সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো অন্ধকার

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত