১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব : প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা’

স্বর্ণের সর্বোচ্চ দাম ১ লাখ ৬৩ হাজার টাকা

বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোভিড পরীক্ষা ও টিকা কার্ড লাগবে না

বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোভিড পরীক্ষা ও টিকা কার্ড লাগবে না

বিএনপি নেতা টুকুর ৯, আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স এওয়ার্ডস-২০২৩’ অর্জন

এইচএসসির স্থগিত পরীক্ষা হবে না, অটোপাসের সিদ্ধান্ত

চাল-তেল-চিনি-খেজুরে শুল্ক ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

তেলের দাম বাড়ায় স্বর্ণের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে

ফের নীলক্ষেত মোড় অবরোধ করল ৭ কলেজের শিক্ষার্থীরা