৩০ জুলাই ২০২৬, এখন সময় রাত ৮:১০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শাপলা চত্বরের হত্যাকাণ্ড ‘গণহত্যা’ ছিল : চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘জেনোসাইড’ (গণহত্যা) হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২৭ জুলাই সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। তবে ঘটনার পর দীর্ঘ সময়েও মামলাটির কার্যকর তদন্ত হয়নি এবং বিচারও এগোয়নি।

তিনি জানান, শেষ পর্যন্ত এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শাপলা চত্বরের মামলাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় শিশুসহ আলেম-ওলামাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, যা দেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার শামিল।

তিনি আরও বলেন, তদন্তে পাওয়া তথ্যানুযায়ী কিছু ব্লগার ও নাস্তিকদের প্রভাবের প্রেক্ষাপটে একটি ইসলামিক গোষ্ঠীকে দমন বা নির্মূলের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম জানান, প্রসিকিউশন দুটি পৃথক ঘটনার অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। এর একটি ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার ঘটনা এবং অন্যটি ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা।

তার দাবি, এই দুই ঘটনাই গণহত্যার পর্যায়ে পড়ে এবং এসব ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ : সুপ্রিম কোর্ট

শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার

পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

যমুনা ব্যাংক এবং ট্যাপট্যাপ সেন্ড এর বিজনেস মিটিং অনুষ্ঠিত

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত : প্রধান উপদেষ্টা

নিজেদের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আলী রীয়াজ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল