৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৮:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শাকিবের অনুরোধ, শর্ত দিয়ে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি।
আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।’- এভাবেই কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে আবারো অভিনয়ে ফেরার জন্য অনুরোধ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় অভিনয়ে ফেরার বিষয়ে এত দিন তেমন আগ্রহ দেখাননি তিনি।
তবে এবার শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। তবে দিয়েছেন একটি শর্ত।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। দুই তারকার আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান তিনি।

শাকিবের এমন অনুরোধে ববিতাও ইতিবাচক সাড়া দেন। তবে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না তিনি। নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে সিনেমা করব।’

অর্থাৎ শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে চান ববিতা।

অনুষ্ঠানে শাকিবের পেশাদারত্ব ও কাজের প্রতি তার নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’, ‘মায়ের জিহাদ’।

সর্বশেষ - আন্তর্জাতিক