২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই উপবৃত্তি পেতে আজ রবিবার (১৭ মে) আবেদন শুরু হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু ১৭ মে সকাল ৯টায়। আবেদন শেষ হবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।

সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজল্যুশন সফটওয়্যারে আপলোড করে পিএমইএটির ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ফরওয়ার্ড করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও পিএমইএটির ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তিসংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ : বিজয়ী হলেন যারা

সংসদে ৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব, ঘাটতি আড়াই লাখ কোটি

রপ্তানিতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিটিএমএর

কুড়িগ্রাম কারাগারে ৪৫ ভাগ কয়েদি মাদক মামলার আসামী

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আরও বেশ কিছু সময় লোডশেডিং থাকবে : সিপিডি

ঐক্যবদ্ধভাবে বিদেশি হস্তক্ষেপ রুখে দিন, আমাদের সমস্যা আমরা সমাধান করবো : লিবারেল ইসলামিক জোট

৯ লাখ তরুণের কর্মসংস্থানে সহায়তা দেবে বিশ্বব্যাংক

ঢাকা-১৭ উপনির্বাচন : হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা