৬ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১২:১০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ঢাকা-১৭ উপনির্বাচন : হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ১৮, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

১৮ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার দুপুরে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। মুনীর হোসাইন বলেন, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। অবশিষ্ট আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র অন্য যাদের বাতিল হয়েছে, তারা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ীদের ঢালাও ব্যাংক হিসাব জব্দ ঠিক নয় : সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমএ খান বেলাল

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : প্রধান উপদেষ্টা

অবশেষে বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো শিশু জুনায়েদের

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী দল

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

উন্নয়নের জন্য নীতি স্বাধীনতা নিশ্চিত করা জরুরি : ড. আনিসুজ্জামান চৌধুরী

ইসলামী ব্যাংকিং বনাম প্রচলিত ব্যাংকিং বাংলাদেশের জন্য কোনটি উত্তম?