১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড : ওয়ান হিউম্যানিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। ২ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী গত ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড : ওয়ান হিউম্যানিটি’ সম্মেলনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। সম্মেলনটি বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। বক্তাদের দাবি- আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। বিশ্বের প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দেওয়া হয়। বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন এবং মদীনা সনদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধ করে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়ানো অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার ও মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহ-সভাপতি সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনায করেন ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল বারি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ মুকিম আলী, মোহাম্মদ আব্দুল মোতালেব, মোহাম্মদ মোশারফ হোসেন, মো. শাজাহানসহ আঞ্জুমান প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত