১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।

৯ সেপ্টেম্বর ২০২৬ বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। শুনানিতে তিনি আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্ট করা হয়েছে।

আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে। স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে উভয় দেশই অগ্রণী ভূমিকা পালন করবে

ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তির আয়োজন

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

‘জাতীয় চা পুরস্কার’ পেলেন যারা

এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে

জাতিসংঘের পরবর্তী প্রস্তাবে ভেটো দেবে না চীন

আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী