১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ১৫১ কোটি ডলার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২১, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৬৮ কোটি ১০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

এক সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণসহ অন্যান্য উৎস থেকে ডলারের যোগ হওয়ায় এ রিজার্ভ দাঁড়াল।

২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। এর দুইদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।

রিজার্ভের অর্থে গঠিত ইডিএফসহ বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে দুই হাজার ৬০৪ কোটি ৯৮ লাখ বা ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে ছিল দুই হাজার ৪৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার বা ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ১৪২ কোটি ২৪ লাখ ৪০ হাজার বা ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

এ হিসাবে নিট রিজার্ভের চেয়ে গ্রস রিজার্ভের কম বেড়েছে।

আগামী মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর প্রায় এক বিলিয়ন ডলার দায় পরিশোধের পর রিজার্ভ আবার ১৯ বিলিয়ন ডলারে নামবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল

জন্মাষ্টমী ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ : গভর্নর

আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই : প্রধান উপদেষ্টা

পর্যটন খাতের বিকাশে বেসরকারি বিনিয়োগ ও পিপিপি মডেলে গুরুত্ব দেওয়া হবে

১৮ অক্টোবর রিয়াজ উদ্দিন ফকির স্মরণে বার্ষিক ১১৪তম ওরশ শরীফ

ঝিনাইগাতীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দেশের সিনিয়র ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা