৩০ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:৪৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মহাখালীতে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশু নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২৯, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

রাজধানীর মহাখালীতে নির্মাণীধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।

২৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

৪৮ ঘণ্টার মধ্যে দুই বার ভূমিকম্প

ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, আবেদন করা যাবে যেভাবে

চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার বিষয়ে যা বললেন ধোনি

সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৪৭৭ কোটি টাকা লোপাট : অনুসন্ধান চলমান রাখার নির্দেশ

অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি : অর্থ উপদেষ্টা

দেশে দুই দিন চেম্বার ও অপারেশন বন্ধের ঘোষণা গাইনি চিকিৎসকদের

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বেড়েছে কোটিপতি : অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে বাংলাদেশ ফাইন্যান্সের অনুদান

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী