১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্রিটেনের সহযোগিতা চায়।

তিনি ২৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সরকার তার সীমিত সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) মোতাবেক ১১৩টি কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়া জলবায়ু সহিষ্ণুতা কর্মসূচী বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের পক্ষে কঠিন।

পরিবেশমন্ত্রী বলেন, মোট বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের দশমিক ৪৮ শতাংশের কম নির্গমণ করলেও বাংলাদেশ বিশ্বের ৭ম ঝুঁকিপূর্ণ দেশ।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য সরকারের প্রশংসা করে মন্ত্রী বলেন, গ্লোবাল গোল অন এডাপটেশন, মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম এবং লস এন্ড ড্যামেজের জন্য তহবিল ব্যবস্থার বৈশ্বিক লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্রিটেনের সাথে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত কর্মকান্ডে বাংলাদেশ ও ব্রিটেনের অনেক সাদৃশ্য রয়েছে।

বাংলাদেশের এনডিসি এবং ন্যাপের প্রশংসা করে হাইকমিশনার বলেন, সদ্যপ্রণীত মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যান বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বে জলবায়ু কর্মকান্ডে রোল মডেল হিসেবে বিবেচিত হবে।

তিনি এসময় বাংলাদেশের ইকোসিস্টেম বেইজড এডাপটেশনের প্রশংসা করে বলেন, জলবায়ু কর্মকান্ডে ব্রিটেনের চলমান সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু ও পরিবেশ টিমের টিম লিডার এলেক্স হারভেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকের চেয়ারম্যান এম আমানউল্লাহ

আজ বিকেলে খুলে দেওয়া হবে ফেসবুক-টিকটকসহ সব সোশ্যাল মিডিয়া

সাগরে হারিয়ে যাওয়ার ৫৪ বছর পর ফিরলেন

আর্থিক খাতে অন্যায় করে কেউ পার পাবেন না : ড. সালেহউদ্দিন আহমেদ

বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

বিমার আওতায় আসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, হচ্ছে বিমা কোম্পানি

প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

টেকসই বিনিয়োগ বান্ধব নীতিকাঠামো ইইউ বিনিয়োগ আকর্ষণে জরুরী : ডিসিসিআই’র সভাপতি

‘বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে এডিবি সব ধরনের সহায়তা দেবে’

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর