৩০ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:৪৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই বলে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১ নভেম্বর ২০২৩ বুধবার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি সংলাপ চায় না, সহিংসতা চায়। কারণ, জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা (বিএনপি) চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ২৮ অক্টোবর সেটি প্রমাণ করেছে বিএনপি।

মন্ত্রী বলেন, অবরোধ আন্দোলনের নামে যেখানেই তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানেই ব্যবস্থা নেবে।

বিএনপির অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবরোধেও অফিস-আদালত চলছে, গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে, সবই স্বাভাবিক। দু-একটি স্থানে গাড়ি পোড়ানোসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের আরো সাফল্য, ঝুলিতে ৭ স্বর্ণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানো নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে

ডা. দীপু মনি গ্রেফতার

এনআরবি ব্যাংক পিএলসির নতুন এমডি

ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে উভয় দেশই অগ্রণী ভূমিকা পালন করবে

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি

সাম্য-ইনসাফ-সম্প্রীতি ও উদারতার অভাবে বিশ্বে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ছে : সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)

‘অচিরেই অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে’