৪ নভেম্বর ২০২৬, এখন সময় সকাল ১১:৫৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সবচেয়ে বড় হজ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ সৌদি আরবের

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুন ৬, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

২০২০ সালের করোনা মহামারির পর এবারই সবচেয়ে বড় পরিসরে হজের পরিকল্পনা সাজিয়েছে রিয়াদ। হাজিদের নির্বিঘ্নে হজ সম্পন্নে এবার রেকর্ড সংখ্যক ১৪ হাজার কর্মী মোতায়েন করবে সৌদি। এছাড়া থাকবেন আরও ৮ হাজার স্বেচ্ছাসেবক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এ বছর হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে ২৬ জুন।

এবারের পরিকল্পনা অনুযায়ী, মক্কার হারাম শরীফ এবং মদিনার মসজিদে নববীতে বিনামূল্যে ৩ লাখ পবিত্র কোরআন বিতরণ করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের সুবিধার্থে ৫১টি ভাষায় অনুবাদক এবং গাইডের ব্যবস্থা রাখা হবে। কোরআন তেলাওয়াত এবং হিফজের ওপর বিভিন্ন কর্মশালা থাকবে।

এছাড়া মক্কা ও মদিনায় ৩০ হাজার বিতরণ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন অন্তত ২ মিলিয়ন লিটার, আর সব মিলিয়ে ৪০ মিলিয়ন লিটার জমজমের পানি বিতরণ করা হবে।

বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায়, এ বছর হজের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এবার বিশ্বের ২৬ লাখ মুসল্লির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে কাবা প্রাঙ্গণ। সূত্র: আল আরাবিয়া

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক : আইজি প্রিজন্স

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

নিউরো সায়েন্সসহ আরও ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর

আইপিএল : প্লে-অফে কে কার প্রতিপক্ষ

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তির আয়োজন

জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণসহ ৭৩ প্রতিষ্ঠান

দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি

বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিতভাবে প্রচেষ্টা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী