২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

যেসব এলাকায় ২৭ ও ২৮ জুন ব্যাংক খোলা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

সরকারি ছুটি শুরু হয়ে যাবে ২৭ মে। এবার পাঁচ দিন ঈদের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরেরা। ছুটিতে ২৭ ও ২৮ জুন পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এগুলো হচ্ছে-ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ২৭ ও ২৮ জুন খোলা রাখা হবে।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়া ও রপ্তানি বিল কেনার লক্ষ্যে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। ওই সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

২১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সেই নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (অর্থাৎ বন্দর ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের কিছু আলোচনাও হয়েছে : তথ্যমন্ত্রী

এসএম সুলতানের শততম জন্মবার্ষিকী ও আমার চোখে আমার মা শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক : রুহুল কবির রিজভী

দেশের বাজারে স্যামসাং নতুন দুই স্মার্টফোন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

প্রশংসনীয় ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন

তীব্র গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ

‘দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষার জন্য অন্তর্বর্তী সরকার কঠোর হতে বাধ্য হবে’

‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ আর নেই