১১ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় বিকাল ৫:০২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে ২৬ জুলাই বুধবার বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন এবং শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। এ সময় তিনি নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

টানা গরমের পর স্বস্তির বৃষ্টি, অব্যাহত থাকবে তিন-চার দিন

ন্যাশনাল ব্যাংক  পিএলসির পর্ষদ পুনর্গঠন : আবদুল আউয়াল মিন্টুসহ সাত নতুন পরিচালক

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর

ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ

ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনে ৪০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী

থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে

আগামীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না : এনবিআর চেয়ারম্যান

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে প্রশাসন ব্যর্থ : বিএনপির মহাসচিব

আগামীকাল ৩১ জুলাই থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস